
নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা: নাটোরের নলডাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা শাখা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় নলডাঙ্গা আল আজিজ হাসপাতালের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের প্রস্তাবিত কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোছাঃ মনোয়ারা বেগম। সভার প্রধান অতিথি ছিলেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল।
সভা পরিচালনা করেন উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোছাঃ মাহফুজা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আবু জাফর মাষ্টার, বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছালাম তালুকদার, ব্রক্ষপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নলডাঙ্গা আল আজিজ হাসপাতালের পরিচালক মাসুদ মাহমুদ আব্দুল আল আজিজ প্রমুখ।
সভায় বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দলের নারী নেতৃত্বকে সক্রিয় করতে এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।




