আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

গোদাগাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে গোদাগাড়ী সদরের বিএনপির দলীয় কার্যালয়ে নানা আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাগাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কুরবান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ এবং বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সব সময় দেশের গণতন্ত্র ও জনগণের অধিকারের জন্য সংগ্রাম করে আসছে। আজকের রাজনৈতিক পরিস্থিতিতে নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। জনগণের অধিকার ও ভোটাধিকার পুনরুদ্ধার করতে হলে এই সংগঠনের প্রতিটি সদস্যকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

এর আগে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি গোদাগাড়ী উপজেলা গেট পর্যন্ত গিয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে কেক কেটে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *