আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

‘স্যার, নাটক আর কত’, নুর ইস্যুতে নীলা ইসরাফিলের তীর্যক মন্তব্য

: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ফেসবুক পোস্টে নুরের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান। তবে তার ওই পোস্টকে ঘিরে সমালোচনা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ এবং আলোচিত মুখ নীলা ইসরাফিল।

শুক্রবার মধ্যরাতে নিজের ফেসবুক পোস্টে নীলা ইসরাফিল তীব্র কটাক্ষ করে লিখেছেন—
“স্যার, এত নাটক আর কত! দিনে তিন বেলা নিন্দা, পাঁচ বেলা প্রতিবাদ—মনে হয় ফেসবুকেই আপনি সংসদ বসিয়ে ফেলেছেন। আপনার সেই বিখ্যাত ডায়লগ ‘হায় আল্লাহ আমি যদি ড্যাস ড্যাস হতে পারতাম’, এখন মানুষ আপডেট করে বলছে, হায় আল্লাহ, উনি যদি সেনাবাহিনীকে তাদের আসল ঘরে পাঠাতে পারতেন।”

তিনি আরও লেখেন, “ভাবুন তো, সেনারা ভর্তি ফরম হাতে লাইনে দাঁড়িয়ে আছে, পাশে আপনি ফেসবুক লাইভে প্রতিবাদ করছেন—‘ভর্তির আসন কম, তাই সেনাদের জন্য ডাবল সিট চাই।’”

পোস্টের শেষাংশে নীলা ইসরাফিল মন্তব্য করেন, “স্যার, আপনার আইন শেখানোর সময় ছিল এক যুগ আগে। এখন আপনার আসল দায়িত্ব হলো সেনাবাহিনীকে ঘরে পাঠানো আর জনগণকে হাসানো। তাই নাটক বন্ধ করে দায়িত্ব পালন করুন। আপনার পদবি আইন উপদেষ্টা নয়, আসলে ফেসবুক প্রতিবাদ উপদেষ্টা।”

উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে আহত হন নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং তার জ্ঞান ফিরে এসেছে বলে তার ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *