
: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। শিগগিরই আসনভিত্তিক প্রার্থীদের নাম চূড়ান্ত করে গ্রিন সিগন্যাল দেওয়া হবে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচনী জোট গঠনে আলোচনা চলছে। যারা জোটে আসবে তাদের আসনে ছাড় দেবে বিএনপি। তবে নির্বাচনকেন্দ্রিক কোনো নতুন কর্মসূচি দেওয়া হবে না, বরং চলমান জনসংযোগ কার্যক্রম আরও জোরদার করা হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসেবে এখনো কোনো মামলা হয়নি। আগামী নির্বাচনে দলটির অংশগ্রহণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ ও জনগণ।”




