
নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া উপজেলায় তরুণ প্রজন্মকে রাজনৈতিকভাবে সচেতন ও শিক্ষিত করার লক্ষ্যে বিএনপির উদ্যোগে একটি রাজনৈতিক শিক্ষালয়ের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং জিয়া পরিষদের যৌথ আয়োজনে এ শিক্ষালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার রেজাউল করিম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আল মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে ক্যান্সারে আক্রান্ত বিএনপির দুই কর্মীকে চিকিৎসার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন ব্যারিস্টার রেজাউল করিম।




