আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

বাগমারায় মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপির নেতা অধ্যাপক কামালের মতবিনিময়

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা: রাজশাহীর বাগমারায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন। বুধবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার ভবানীগঞ্জ বাজারে আলুহাটি বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল গাফফারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান।

সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ভূমিকা অনন্য। অথচ আজ সেই মুক্তিযোদ্ধারা অবহেলিত। তাঁরা মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও সামাজিক নিরাপত্তা আরও জোরদারের দাবি জানান।

অধ্যাপক কামাল হোসেন বলেন, “বীরমুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের সম্মান ও অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমি নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিশেষ তহবিল গঠন ও তাঁদের চিকিৎসা সুবিধা নিশ্চিত করব।”

বীরমুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন কণ্ঠশিল্পী এম এ খালেক, সাবেক ডিপুটি কমান্ডার আব্দুল জব্বার, সুনীল কুমার কুন্ডু, আব্দুস সামাদ, সোলাইমান আলী, আব্দুস সালাম ও রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কয়েকশ বীরমুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *