আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

বাঘায় মিঠুর পক্ষে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বাঘা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে প্রচারের উদ্দেশ্যে রাজশাহীর বাঘা উপজেলার বাউসা, আড়ানী ও আশপাশের বাজার-গ্রাম এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে এই গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা আমিনুল ইসলাম মিঠুর পিতা সাবেক আর্মি ওয়ারেন্ট অফিসার হামিদুল ইসলাম।

মিঠুর পক্ষে পরিচালিত এ কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীরা স্থানীয় জনসাধারণের মাঝে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা ও ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন।

তাঁরা জানান, এই ৩১ দফার মাধ্যমে দেশে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে। একই সঙ্গে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যেও এই প্রচারণা পরিচালিত হচ্ছে।

স্থানীয় নেতা হায়দার আলী বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। তারেক রহমানের যে স্বপ্ন, সেটিই আমাদের রাজনীতির প্রেরণা। আমিনুল ইসলাম মিঠু প্রবাসে থেকেও এলাকার উন্নয়ন, ধর্মীয় সহাবস্থান ও মানবিক সহায়তার কাজে নিরলসভাবে যুক্ত আছেন।”

যুক্তরাষ্ট্র থেকে টেলি কনফারেন্সে আমিনুল ইসলাম মিঠু বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। প্রবাসে থেকেও আমি আমার এলাকার মানুষের কথা ভাবি। রাজশাহী-৬ আসনের জনগণের দুঃখ-কষ্ট আমার হৃদয়ে গভীরভাবে স্থান পেয়েছে। জনসেবাই আমার রাজনীতি, মানুষের পাশে থাকা আমার অঙ্গীকার।”

এসময় উপস্থিত ছিলেন বাজুবাঘা ইউনিয়ন বিএনপির নেতা ফরিদ উদ্দীন, ওয়ার্ড বিএনপি সভাপতি সাহাবাজ আলী, সাধারণ সম্পাদক জাম্বার আলী, সহ-সভাপতি আব্দুর রসুল, জেলা যুবদলের সাবেক সহসভাপতি জাহিদ হাসান, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মামুন আলী, বিএনপি নেতা লিয়াকত আলী, ইউনুস আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *