
নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা: নাটোরের নলডাঙ্গা উপজেলার চকপাড়া গ্রামে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা ও উঠান বৈঠক করেছেন। বৃহস্পতিবার দুপুরে চকপাড়া গ্রামবাসীর আয়োজনে উঠান বৈঠকে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, ধানের শীষ মানে দেশের উন্নয়নের প্রতীক। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হয়, দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকল বিএনপি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমূখ।




