আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

রাজশাহী মহানগর বিএনপিতে বিভেদ নেই: মামুন – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেছেন, মহানগর বিএনপিতে কোনো বিভেদ নেই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু -এর পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

বুধবার দুপুরে দলের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আসন্ন নির্বাচন। মহানগর নেতাকর্মীরা মিলেমিশে মাঠে নামবে। ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাবে এবং তাকে জেতাতে যা যা দরকার, আমরা তা করব।”

মহানগর বিএনপির সভাপতি আরও জানান, মহানগর বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল ইতোমধ্যেই মিজানুর রহমান মিনুর সঙ্গে দেখা করেছেন এবং নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। নির্বাচনের পরিকল্পনা একসঙ্গে বসে ঠিক করা হবে বলেও জানান মামুন।

মামুনুর রশিদের মতে, সম্প্রতি কেন্দ্র থেকে রাজশাহী মহানগর বিএনপির ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বড় দলের ক্ষেত্রে পদ প্রত্যাশী অনেক নেতা থাকায় পদ না পাওয়ায় কিছু নেতা হতাশ হয়েছেন। তিনি আশাবাদী, নেতাকর্মীরা সেই সব ভুলে গিয়ে মহানগর বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীকে জয়ী করতে কাজ করবেন।

মামুনুর রশিদ মামুন আরও বলেছেন, “বড় দল হওয়ায় সংসদ নির্বাচনে মনোনয়ন পেতে অনেক যোগ্য নেতা ছিলেন। যারা মনোনয়ন পাননি, তাদের সমর্থকদের মধ্যেও কিছুটা হতাশা আছে। আমি আশাবাদী, সবাই তা ভুলে গিয়ে দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা দেখাবে এবং ধানের শীষ প্রার্থীর পক্ষে কাজ করবে।”

সভা সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রাজশাহী-২ আসনে এবার মনোনয়ন প্রত্যাশী ছিলেন চারজন। মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *