আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজশাহী মহানগর শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

১৪ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটিতে মামুনুর রশিদ মামুনকে সভাপতি এবং মাহফুজুর রহমান রিটনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। এই আংশিক কমিটি পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন নজরুল হুদা। এছাড়া সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন আসলাম সরকার, ওলিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন ও জয়নাল আবেদিন শিবলী।

অপরদিকে, বজলুল হুদা মন্টুকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং রবিউল ইসলাম মিলুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এছাড়া মহানগর বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈসাকে ১ নম্বর সদস্য ও মাইনুল আহসান পান্নাকে ২ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার অংশ হিসেবেই এই নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে রাজশাহী মহানগরে বিএনপির কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *