আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

জোটের যেসব প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি

: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। তবে বাকি ৬৩টি আসনের মধ্যে বেশ কয়েকটি আসন জোটভুক্ত দল ও শরিকদের জন্য ছেড়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে দলটি। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ইতোমধ্যে অন্তত ১২ জন শরিক দলের নেতাকে নির্বাচনে অংশগ্রহণের জন্য ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হয়েছে।

সূত্র মতে, এসব আসনে ‘সবুজ সংকেত’ পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন-

পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার,
বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না,
ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ,
লক্ষ্মীপুর-১ আসনে এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম,
এবং কিশোরগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

এছাড়া ঢাকা-১৩ আসনে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ,
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি,
চট্টগ্রাম-১৪ আসনে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের ছেলে অধ্যাপক ওমর ফারুক,
কুমিল্লা-৭ আসনে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ,
নড়াইল-২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ,
পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর,
এবং ঝিনাইদহ-২ আসনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানও বিএনপির অনানুষ্ঠানিক সমর্থন পেয়েছেন।

দলীয় সূত্র জানায়, এসব আসনে বিএনপি সরাসরি প্রার্থী দিচ্ছে না, বরং সমমনা জোট ও আন্দোলনভুক্ত দলগুলোর শক্তিকে একীভূত করতেই শরিকদের মাঠে নামার সুযোগ দিচ্ছে।

উল্লেখ্য, সোমবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *