আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

সরকার নিজেই নির্বাচন ব্যাহত করার পরিবেশ তৈরি করছে: মির্জা ফখরুল – Padmatimes24

: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার যাদের বিএনপি সম্পূর্ণ সমর্থন দিয়েছে, তারাই এখন এমন একটি পরিস্থিতি তৈরি করছে যাতে নির্বাচন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই র‍্যালি বিকেল ৪টায় নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ ও বাংলামোটর ঘুরে সোনারগাঁও হোটেলের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে মির্জা ফখরুল বলেন, “দুর্ভাগ্য আমাদের, অন্তর্বর্তী সরকার যাদের আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি- তারা এখন নিজেরাই এমন একটি অবস্থা তৈরি করছে, যাতে নির্বাচন ব্যাহত হয়। কিছু রাজনৈতিক দল ও জোট গণভোটের জন্য চাপ দিচ্ছে। স্পষ্ট করে বলতে চাই, তারাও নির্বাচনের পথ রুদ্ধ করতে ষড়যন্ত্র করছে।”

তিনি আরও বলেন, “আমরা গণভোটের বিপক্ষে নই, তবে তা নির্বাচনের দিনই হতে হবে। দুই দফা ভোট আয়োজনের অর্থ অপচয় হবে, অপ্রয়োজনীয় জটিলতাও তৈরি হবে।”

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, নির্বাচনের আগেই গণভোটের দাবি করে কিছু দল রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে চাচ্ছে।

র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বক্তব্য দেন। সমাবেশটি পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *