
: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহণের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় চালক জুলহাস মিয়া (৩৫) মারা গেছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে।
ফুলবাড়িয়া থানার ওসি রোকনুজ্জামান জানান, কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই রাতে ফুলবাড়িয়া উপজেলা সদরের ভালুকজান এলাকায় দাঁড়িয়ে থাকা আলম এশিয়া পরিবহণের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুনে পুরো বাসটি পুড়ে যায়। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক জুলহাস মিয়া ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান।
ওসি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।য়মনসিংহে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু




