
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শিবগঞ্জ উপজেলা ও পৌর লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ পৌল লিবারেল ডেমোক্রেটিক পার্টির আহবায়ক সাইফুল ইসলামের প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের লিবারেল ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী মাসুদ রানা টুটুল। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টির বেগম শিমুল মাসুদ ও কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম।
বক্তারা- বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও অবদান স্মরণের পাশাপাশি আল্লাহর নিকট তার দ্রুত সুস্থতা কামনা করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল আহাদ ও আহসান হাবীব।




