আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুজানগরে দোয়া মাহফিল

এম এ আলিম রিপন, সুজানগর: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুজানগর ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সুজানগর ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান প্রামানিকের তত্ত্বাবধানে আয়োজিত দোয়া মাহফিলে পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র কামাল হোসেন বিশ্বাস, বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু, ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদেক, সাধারণ সম্পাদক আলম, পৌর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মাজেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।সুজানগর ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান প্রামানিক বলেন, খালেদা জিয়ার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,পাবনা-২ আসনের সাবেক এমপি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিবের নির্দেশনা মোতাবেক মসজিদে এই দোয়ার ব্যবস্থা করা হয়।উল্লেখ্য, খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন তিনি। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *