আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পুঠিয়ায় কোরআন খতম ও দোয়া

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দ্রুত সুস্থতা কামনায় ১০০ বার পবিত্র কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের উদ্যোগে পুঠিয়া উপজেলার নির্বাচনী কার্যালয়ে এ আয়োজন করা হয়।

এতে পুঠিয়া ও দুর্গাপুরের ২৫টি মাদ্রাসার মোট ৩৭২ জন শিশু হাফেজ অংশ নেন এবং তারা পবিত্র কোরআন খতম করেন। খতম শেষে খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতা কামনায় নিষ্পাপ শিশু হাফেজদের দিয়ে আমরা এ আয়োজন করেছি। সারাদেশের মানুষ তাঁর জন্য দোয়া করছে—এটাই প্রমাণ করে তিনি এখনও কোটি মানুষের হৃদয়ের নেত্রী।’

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *