
নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সাবেক সংসদ সদস্য, নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরী।
শনিবার বিকেলে তিনি উপজেলার মশিদপুর হাট ও সরাইগাছি মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” সম্বলিত লিফলেট বিতরণ করেন। পরে সরাইগাছি মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, “জনগণ বিএনপির ইতিহাস জানে। ক্ষমতায় গেলে স্বচ্ছতার ভিত্তিতে রাজনীতি হবে এবং ৩১ দফার আলোকে দেশ পরিচালিত হবে। দলের মধ্যে বিভ্রান্তি না ছড়িয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা, সাবেক সহসাংগঠনিক সম্পাদক আজাহার আলী, বিএনপি নেতা আব্দুল গণিসহ স্থানীয় বিএনপির শতাধিক নেতাকর্মী।




