আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

তারেক রহমানই দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানই দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী।

শনিবার (৯ আগস্ট) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিলে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, পারস্পরিক হিংসার সংস্কৃতি যা আমাদের ক্ষতিগ্রস্ত করেছে, তা থেকে বেরিয়ে আসতে হবে।

সরকারের ওষুধ শিল্প নীতি ও অন্যান্য নীতির সমালোচনা করে তিনি বলেন, শুধুমাত্র ভোটের অধিকার নয়, মানুষের সব ধরনের অধিকার নিশ্চিত করতে হবে।

বিএনপি মহাসচিব আরও উল্লেখ করেন, তারেক রহমান যে ৩১ দফা প্রস্তাবনা দিয়েছেন, তা দেশের স্বাস্থ্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম।

তিনি সরকারকে আহ্বান জানান, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে উদ্যোগ নিতে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *