
নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট: নওগাঁর ধামইরহাটে বিএনপির আদর্শে উদ্বুদ্ধ হয়ে সাঁওতাল সম্প্রদায়ের ২০ জন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ১নং ধামইরহাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ যোগদান সম্পন্ন হয়। উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক আলহাজ্ব মোহাম্মদ হানজালা। তিনি নেতাকর্মীদের সংগঠিত হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম লিটন, ধামইরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী কবির দেওয়ান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন ও সাংগঠনিক সম্পাদক মুত্তালেব হোসেন প্রমুখ।




