আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি – Padmatimes24

: চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যায় ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পর রাত ১১টা পর্যন্ত গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠকে অংশ নেন মির্জা ফখরুল। বৈঠক শেষে বাসায় ফেরার পর অসুস্থতা অনুভব করলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন বলেন, রাত ১টার দিকে অধ্যাপক ড. এনএএম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও জানান, “আলহামদুলিল্লাহ, এখন মহাসচিবের অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।”

চোখের ফলোআপ চিকিৎসার জন্য স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে গতকাল ব্যাংকক থেকে দেশে ফেরেন মির্জা ফখরুল। বিমান থেকে নেমেই তিনি গুলশানের বাসায় যান এবং সেখান থেকে দলের বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে বাসায় ফেরার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন তিনি।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *