
নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদ রাজশাহী জেলার তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনে মনোনয়ন পেয়েছেন মীর মোহাম্মদ শাহজাহান।
রাজশাহী-২ (সদর) আসনে মনোনয়ন দেয়া হয়েছে অ্যাডভোকেট মাহমুদ হাসান জুয়েলকে এবং রাজশাহী-৪ (বাগমারা) আসনে প্রার্থী হয়েছেন এইস এম ইয়াকুব আলী জনি।
গণঅধিকার পরিষদ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বলেন, “রাজশাহীতে ট্রাক প্রতীকে যারা মনোনয়ন পেয়েছেন আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করব। ট্রাক প্রতীকের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
তিনি আরও বলেন, “আগামীর বাংলাদেশ গণঅধিকার পরিষদের বাংলাদেশ। জনগণ আমাদের প্রতি আস্থা ও ভরসা রেখে ট্রাক প্রতীকে ভোট দেবে- ইনশাআল্লাহ।”




