আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

জামায়াতের ১২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা – Padmatimes24

জামায়াতে ইসলামী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্বিতীয় ধাপের ১২ দিনের যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে। সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই কর্মসূচি ঘোষণা করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “জনগণের আন্দোলনের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। সরকার যদি ৫ দফা দাবি উপেক্ষা করে, তাহলে দেশের জনগণ ন্যায্য দাবি আদায়ে রাজপথে আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হবে।”

কর্মসূচির সময়সূচি

১-৯ অক্টোবর: ৫ দফা দাবির পক্ষে জনমত গঠনের জন্য গণসংযোগ।

১০ অক্টোবর: ঢাকাসহ বিভাগীয় শহরে গণমিছিল।

১২ অক্টোবর: জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান।

জামায়াতের ৫ দফা দাবি

১. জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন।
২. নির্বাচন প্রতিনিধিত্বমূলক পদ্ধতি (PR পদ্ধতি) অনুসারে হওয়া।
৩. সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা।
৪. গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে।
৫. বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাঁবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার করা এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *