আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

রাজপাড়া থানা ছাত্রদল নেতাদের সঙ্গে তপনের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী মহানগর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে রাজপাড়া থানা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী চন্দ্রীমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কাল আজাদ তপন।

সোমবার সন্ধার দিকে  নগরীর হাইটেক পার্কের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও মহানগর যুবদল নেতা মোহাম্মদ তারেকের আহব্বানে আয়োজন করা হয়।

সভায় বক্তব্যে আবুল কাল আজাদ তপন বলেন, “ছাত্রদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমাদের মূল শক্তি হলো ছাত্র সমাজের ঐক্য। রাজপাড়া থানা ছাত্রদলসহ প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সামনের দিনে আন্দোলন-সংগ্রামে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে।”

তিনি আরও বলেন, রাজনৈতিক দমনের মুখেও ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে ছিলেন, এখনও আছেন এবং আগামীতেও থাকবেন। এ জন্য সবার আগে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার পরিবেশ গড়ে তুলতে হবে। এছাড়াও ছাত্রদলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার নানা দিক নির্দেশনা দেন।

সভায় রাজপাড়া থানা ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ড শাখার নেতারা উপস্থিত থেকে নিজেদের মতামত তুলে ধরেন ও আগামীতে মহানগর ছাত্রদলের নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদে আবুল কালাম আজাদ তপন কে দেখতে চাই । পরিশেষে ছাত্রদল নেতারা সংগঠনের প্রতি আরও বেশি ঐক্য, শৃঙ্খলা ও ত্যাগের মনোভাব নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *