আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

মানবিক বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন : রায়হান – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক : পবা উপজেলার পারিলা ইউনিয়নের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা রূপরেখা এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন বিএনপি রাজশাহী জেলার সাবেক যুগ্ম সম্পাদক ও ছাত্রদল রাজশাহী জেলার সাবেক সভাপতি এমপি প্রার্থী রায়হানুল আলম রায়হান।

বুধবার (০৮ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের হাটগোদাগাড়ি বাজারে দোকানে দোকানে গিয়ে এ লিফলেট বিতরণ শেষে পথসভা করেন তিনি।

পথসভায় আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে আগামিতে একটি সাম্য, মানবিক, গণতান্ত্রিক, উন্নয়নমূলক, বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় গেলে সকল শ্রেণী পেশার মানুষ পাবে মানবিক বাংলাদেশ। তখন কেউ কারো সাথে অন্যায় ভাবে জুলুম, দখলবাজি, লুটপাট করতে পারবেনা।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদল রাজশাহী জেলার সদস্য সচিব আলামিন, পারিলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি খাইরুল ইসলাম, ছাত্রদল পবা উপজেলার সাবেক সভাপতি মোস্তাক আহমেদ ,স্বেচ্ছা সেবক দল জেলা শাখার যুগ্ন আহবায়ক সোহেল রানা হিটলার, পবা উপজেলা প্রজন্ম ৭১ দলে সদস্য সচিব শুকুর আলী, যুবদল নেতা শমশেদ আলী আলমগীর ওমর ফারুক হানিফ প্রমুখ।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *