আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি : রায়হান – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক : বিএনপি এ দেশের সাধারণ জনগণের দল। মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের পাশে থেকে রাজনীতি করছে বিএনপি-এমন মন্তব্য করেছেন জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রায়হানুল আলম রায়হান। তিনি আরও বলেন,“গত ১৭ বছর বিএনপি নির্যাতন, দমন-পীড়ন ও ষড়যন্ত্রের মুখেও ঐক্যবদ্ধভাবে টিকে আছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এই ঐক্য অব্যাহত থাকবে।

রোববার বিকেলে পবা উপজেলার নওহাটা পৌরসভার শিয়ালবেড় বাজারে অনুষ্ঠিত ‘৩১ দফা রূপরেখা ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণা’ শীর্ষক উঠান-বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির নেতা রায়হান বলেন,“বিএনপি জনগণের দল, এই দলের রাজনীতির মূল লক্ষ্য জনকল্যাণ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা। বিএনপি কখনো ব্যক্তিস্বার্থ বা ক্ষমতার রাজনীতি করে না জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল শক্তি।

এক্ষেত্রে বিএনপির ৩১ দফা রূপরেখা একটি মানবিক রাষ্ট্র গঠনের দিকনির্দেশনা। এতে ন্যায়বিচার, সমতা, কর্মসংস্থান, সৃষ্টি হবে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *