আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

শিক্ষকদের আন্দোলন ইস্যুতে বিএনপির হুঁশিয়ারি – Padmatimes24

: শিক্ষকদের চলমান আন্দোলন ও দাবিকে সমর্থন জানিয়ে সতর্কবার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দল নীতিগতভাবে শিক্ষকদের ন্যায্য দাবির পক্ষে, তবে কেউ আন্দোলনকে অশান্তি ও অপচেষ্টার হাতিয়ার বানালে তা প্রতিহত করা হবে।

শনিবার (১৮ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুর ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি শিক্ষকদের চাকরির নিরাপত্তা, সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে। রাষ্ট্র ও জাতির উন্নয়নে শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষকদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়, জনগণের ভোটে সরকারে আসলে বিএনপি শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি, চাকরির স্থায়ীকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের পর্যায়ক্রমিক জাতীয়করণের বিষয়ে ইতিবাচকভাবে কাজ করবে।

তবে শিক্ষকদের মুক্তিযুদ্ধভিত্তিক আন্দোলনের আড়ালে কোনো স্বৈরাচারী ব্যবস্থাপনা তৈরি করলে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে অপচেষ্টা চালালে বিএনপি কোনো নমনীয়তা দেখাবে না।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *