আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

সিরাজগঞ্জে জাবি শিক্ষিকার মানহানীকর বক্তব্যের প্রতিবাদে জামায়াত নেতার মামলা

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে জামায়াতে ইসলামী মনোনীত সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামকে জড়িয়ে মানহানীকর বক্তব্য দেয়ার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এর পরিবেশ বিভাগের রেজিস্টার ও সহকারী অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর থানা আমলী আদালতে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি দায়ের করা হয়৷ মামলার বিষয়টি সিরাজগঞ্জ জজ আদালতের অ্যাডভোকেট আবু তালেব নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর গাজী টিভির ‘রেইনবো নেশন বনাম ধর্মীয় কার্ড’ শীর্ষক অনুষ্ঠান প্রচারের সময় সঞ্চালক কাজী জেসিনের উপস্থিতিতে ড. নাহরিন ইসলাম খান এক সাক্ষাৎকারে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারিকে নিয়ে মানহানীকর বক্তব্য দেন। তিনি বলেন, জামায়াতের সিরাজগঞ্জ শাখার সেক্রেটারি গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেলে তাদের স্ত্রীরা ‘জামায়াতের হক’ বলেছিলেন,। অর্থাৎ তিনি বুঝিয়েছেন, ‘জামায়াতের লোকেরা নারী লোভী’। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে।

তবে বিবিসি বাংলার সাক্ষাৎকার পর্যালোচনা করে দেখা যায়, জামায়াত নেতা বলেছিলেন ৫ই আগষ্টের পরে আ’লীগের কর্মীরা বিভিন্ন ভাবে হয়রানীর শিকার হয়েছেন। তবে আমাদের দ্বারা কেউ হয়নি। আমাদের ধারণা, আ’লীগের সাধারণ ভোটার ও সাপোর্টার ভোটারদের ভোট আমাদের দিকে আসবে।

এ বিষয়ে জামায়াত নেতা অধ্যাপক জাহিদুলের অভিযোগ করে বলেন, এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ। যা আমার ব্যক্তিগত মর্যাদা ও জামায়াতে ইসলামীর ভাবমূর্তি নষ্ট করেছে। এমনকি এই ধরণের কথা কখনো বলিনি। জামায়াত  ইসলামী ও আমার বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত করতে  এই মিথ্যা প্রচার করা হয়েছে।

সিরাজগঞ্জ জজ আদালতের অ্যাডভোকেট আবু তালেব বলেন, আদালতে আমরা ভিডিও ক্লিপ সহ সব প্রমাণাদি উপস্থাপন করেছি। বিজ্ঞ আদালত মামলাটি প্রাথমিক যাচাই-বাছাই করে আইনগত পদক্ষেপ গ্রহনে আমলে নিয়েছেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *