
মাসুদ রানা, পত্নীতলা : ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ৬ আসনের মধ্যে ৫ টি আসনে প্রার্থীদের নাম ঘোষনা করেছে বিএনপি। ৪৭ নওগাঁ -২ (পত্নীতলা- ধামইরহাট) আসেনে বিএনপির দলীয় প্রার্থী হিসাবে বিএনপির কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ- ২ আসনের সাবেক এমপি সামসুজ্জোহা খান জোহার নাম ঘোষনা করেন। উল্লেখ্য এই আসনে বিএনপির অন্তত ৫ জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
সোমবার (৩ নভেম্বর) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নওগাঁ জেলার বিএনপি মনোনীত প্রার্থীরা হলেন- নওগাঁ-১ আসন (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) এর মোঃ মোস্তাফিজুর রহমান, নওগা-২ আসন (পত্নীতলা-ধামইরহাট) এর সামসুজ্জোহা খান, নওগা-৩ আসন (বদলগাছী-মহাদেবপুর) এর ফজলে হুদা বাবুল, নওগা-৪ আসন (মান্দা) এর ডা ইকরামুল বারী টিপু ও নওগা-৬ আসন (রানীনগর-আত্রাই) এস এম রেজাউল ইসলাম।
এদিকে নওগাঁ-৫ (নওগাঁ সদর উপজেলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থীর নাম এখনো ঘোষনা করা হয়নি। এনিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে চলছে নানা জল্পনা-কল্পনা।উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদকসাগর হোসেন বলেন, মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ! আমরা অনেক আশাবাদী ছিলাম , আজ আমরা অনেক খুশি ।
এই আসনে সামসুজ্জোহার নাম ঘোষনা করায় কেন্দ্রীয় বিএনপির হাই কমান্ডাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে দুই উপজেলার বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থকদের প্রতি অনুরোধ সবাই এক হয়ে মানুষের কাছে যেয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। এই আসনের ভোটরা সর্বোচ্চ ভোট দিয়ে সামসুজ্জোহা কে বিজয়ী করবেন ইনশাআল্লাহ!




