
নিজস্ব প্রতিবেদক, বাঘা: জাতীয়তাবাদী কৃষকদল, রাজশাহী জেলার বাঘা পৌর শাখার ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আলী হোসেন জনিকে আহ্বায়ক, সোহানুর রহমান সোহাগকে সদস্য সচিব এবং তহিদুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
গত সোমবার (৩ নভেম্বর ২০২৫) রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত ও সদস্য সচিব আকুল হোসেন মিঠু স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
সাংগঠনিক তৎপরতা জোরদারের লক্ষ্যে পৌরসভার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে এই নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পত্রে উল্লেখ করা হয়, পৌরসভার ওয়ার্ড কমিটি গঠনসহ সকল সাংগঠনিক কার্যক্রম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ সিদ্ধান্তে পরিচালিত হবে।
বাঘা উপজেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।




