আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: মির্জা ফখরুল – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি দল বিএনপির ভেতরে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। এ অবস্থায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার সকালে রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় তিনি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে দলীয় প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, “একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। এর মাধ্যমে তারা নিজেদের ফায়দা লুটতে চায়। তাই নেতাকর্মীদের এখনই সচেতন হতে হবে—অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভাজন তৈরি করা যাবে না।”

তিনি আরও বলেন, “আরেকটি দল ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। তবে অতীত অভিজ্ঞতা বলে—এদের দ্বারা দেশে কোনো ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব নয়, রাষ্ট্রের শৃঙ্খলাও ফিরবে না।”

ব্যারিস্টার আমিনুল হকের অবদান স্মরণ করে বিএনপির মহাসচিব বলেন, “এলাকার উন্নয়নে তিনি এমপি ও মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। দল তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। এবার তার ভাই শরিফ উদ্দিনকে এই আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের দায়িত্ব—ঐক্যবদ্ধ থেকে তার পক্ষে কাজ করা।”

কবর জিয়ারতে মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরিফ উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে তিনি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *