আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

শোকজ সংক্রান্ত সংবাদের ব্যাখ্যা দিলেন জেলা ছাত্রদল নেতা বুলেট

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর: জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সবুর বুলেটের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ ও প্রকাশিত সংবাদের বিষয়ে নিজের অবস্থান পরিস্কার করে ব্যাখ্যা দিয়েছেন ছাত্রদল নেতা আব্দুস সবুর বুলেট।

আব্দুস সবুর বুলেট দাবি করেন, গত ৮ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী জেলা ছাত্রদলের আয়োজনে পৃথক ভাবে আলোচনা সভার আয়োজন করা হয়। বিষয়টি নিয়ে তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি মহল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কেন্দ্রীয় কমিটির কাছে অভিযোগ দেন।

ওই অভিযোগের প্রেক্ষিতে ঘটনার কারণ জানতে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে লিখিত ব্যাখা দিতে বলেন। এখানে তাকে শোকজ করা হয়নি বলে তিনি দাবি করেন।

এ ঘটনায় তিনি কেন্দ্রীয় সংসদে লিখিত ব্যাখা দিয়েছেন। তাতে কেন্দ্রীয় সংসদ সন্তোষ প্রকাশ করেছেন বলেও দাবি করেন আব্দুস সবুর বুলেট। সুতরাং শোকজ করা হয়েছে বলে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সত্য নয়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *