
নিজস্ব প্রতিবেদক : বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী ল’ কলেজ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর রাজশাহী আইন মহাবিদ্যালয় (রাজশাহী ল’ কলেজ) প্রাঙ্গণে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ছাত্র ফোরাম রাজশাহী ল’ কলেজ শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাজশাহী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক ও রাজশাহী এডভোকেটস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জমশেদ আলী, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ও মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট মো. আলী আশরাফ মাসুম, রাজশাহী সিটি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. এমদাদুল হক লিমন, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম রাজশাহী ল’ কলেজ শাখার আহ্বায়ক আবু নাঈম পিয়ার এবং যুগ্ম আহ্বায়ক খালেদ হাসান বকুল, মো. আলমগীর দেওয়ান শিশির, খন্দকার রুবায়েত আবির, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, সাবেক ছাত্রদল নেতা সাকিব হাসান, সদস্য সচিব মাহমুদ ইভানসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।
আয়োজনে অতিথিবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং জাতীয় ঐক্যে তাঁর গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
পরিশেষে মালোপাড়া মসজিদের ইমাম মো. রবিউল ইসলাম বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। উপস্থিত সবাই দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনায় অংশ নেন।




