আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গোনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গোনা ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

গোনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মো: এছাহক আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দদের ও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের ফুল দিয়ে বরণ করা হয়। আলোচনা সভা শেষে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মো: এছাহক আলীর ৬০তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন,আগামীতে যেন আ’লীগ নামক ফ্যাসিস্ট দলের কেউ এই বাংলার মাটিতে কোন প্রকারের অরাজকতা সৃষ্টি করতে না পারে সেই জন্য বিএনপির প্রতিটি কর্মীকে অতনদ্্র প্রহরী হিসেবে কাজ করতে হবে। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আগামীর বাংলাদেশের দেশনায়ক তারেক রহমানের আদর্শকে বুকে ধারণ করে ভালোবাসার মাধ্যমে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানানো হয়।

 

 

 

 

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *