আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

বিএনপি গড়বে মানবিক বাংলাদেশ: তারেক রহমান – Padmatimes24

: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ এখন আর বিভেদ, বিরোধ ও প্রতিশোধের রাজনীতি চায় না। তারা চায় গুণগত পরিবর্তন ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত একটি নতুন রাজনৈতিক ধারা।

রোববার (৩ আগস্ট) বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত সমাবেশে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। সমাবেশটি আয়োজন করা হয় ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে।

তারেক রহমান বলেন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে বিএনপি মানবিক মানুষ গড়ার রাজনীতি শুরু করতে চায়। শিক্ষা ও কর্মসংস্থানে গুণগত পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আমাদের লক্ষ্য—জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা।”

তিনি অভিযোগ করেন, বর্তমান শাসকগোষ্ঠী শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাসের আস্তানায় রূপ দিয়েছে।

শিক্ষার্থীদের জন্য ব্যবহারিক ও কারিগরি শিক্ষার ওপর জোর দিয়ে তিনি বলেন, “স্কুল থেকেই যদি বাস্তবমুখী শিক্ষা দেওয়া যায়, তবে উচ্চশিক্ষা শেষে কেউ বেকার থাকবে না।”

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র নেতারা—শামসুজ্জামান, আসাদুজ্জামান, আমানউল্লাহ আমান, খায়রুল কবির, হাবিব উন নবী খান ও শহীদ উদ্দীন চৌধুরী।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *