আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজশাহীতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে নগরীর বোয়ালিয়া এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জাল হোসেন তপু।

সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি জাহান পান্না, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক তাজমুল তান টুটুল, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক মিন্টু, পৌর বিএনপির সভাপতি বজলুর রহমানসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জাল হোসেন তপুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী জেলা বিএনপির উদ্যোগে আগামী ১ সেপ্টেম্বর বিকেল ৪টায় আলুপট্টি মোড়ে সমাবেশ এবং বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে। শোভাযাত্রা নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করবে। এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আড়ানী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম, বাঘা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এবং জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব আশরাফুল হক দোলা, কাটাখালি পৌরসভা বিএনপির সাবেক সভাপতি জিয়াউল হক ও সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, কেশরহাট পৌরসভা বিএনপির সভাপতি আলাউদ্দীন আলো, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি সামিউল ইসলাম মুন, নওহাটা পৌরসভা বিএনপির সভাপতি রফিকুল ইসরঅম, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ জেট, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর আব্দুর রাজ্জাক, তানোর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মফিজ উদ্দীন, সদস্য সচিব হযরত আলী, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার টিটো, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান রঞ্জু প্রমূখ।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *