
নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট: নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় পৌরসভার নিমতলী মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও ধামইরহাট-পত্নীতলা আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান, পৌর মেয়র পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মো. আবু সাইদ সিদ্দীকী, ধামইরহাট ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল কাহার সিদ্দিকী মনিপুরি প্রমুখ।
এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, “কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সারাদেশে আমরা সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছি। এই কার্যক্রম সকল ধর্মের মানুষের জন্য উন্মুক্ত।”




