
নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীর পুঠিয়ায় মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার ধোপাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার রেজাউল করিম লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন।
তিনি বলেন, “বিএনপি উন্নয়নের দল। দেশের ভবিষ্যৎ অগ্রগতির জন্য বিএনপির বিকল্প নেই। তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন, বিএনপি তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশের মানুষ প্রকৃত মুক্তি পাবে।”
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজগর আলী মাস্টার, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের, সাবেক ইউপি সদস্য মখলেসুর রহমানসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।




