আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

বিএনপিকে ‘ভিলেন’ বানানো হচ্ছে: মির্জা ফখরুল – Padmatimes24

: বিএনপির জন্ম সংস্কারের মধ্য দিয়ে হয়েছে এবং দেশের উন্নয়ন ও প্রগতির অনেক দিকই বিএনপির হাত ধরে এসেছে- এমনটাই দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি অভিযোগ করেন, বর্তমানে বিএনপিকেই ভিলেন হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ শিরোনামের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, দেশকে এগিয়ে নিতে এখন একটি নির্বাচিত সরকার প্রয়োজন। কিন্তু কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে।

তিনি বলেন, জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন এবং মানুষের মধ্যে আকর্ষণ তৈরি করার অসাধারণ ক্ষমতা রাখতেন। জাতি গঠনে তার অবদান অমূল্য, তবে আওয়ামী লীগ তার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল।

ফখরুল বলেন, “ক্ষণজন্মা মানুষদের এত সহজে মুছে ফেলা যায় না। ইতিহাস জিয়াউর রহমানকে ধারণ করেছে। তারেক রহমানও সেই পথেই এগিয়ে যাচ্ছেন।”

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *