আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

১০ বছরের মধ্যে ক্ষমতায় না গেলে রাজনীতি ছেড়ে দেব: নাহিদ ইসলাম – Padmatimes24

: নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে। এবার দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আগামী ১০ বছরের মধ্যে ক্ষমতায় যেতে না পারলে রাজনীতি ছেড়ে দেবেন তিনি।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ বলেন,
“আমরা ১০ বছরের টার্গেট নিচ্ছি। আমি মনে করি, এই সময়ের মধ্যেই বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রতিষ্ঠিত হব, ক্ষমতায় যাব, সরকার গঠন করব।”

তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা ব্যক্তিরা দীর্ঘমেয়াদি চিন্তা-ভাবনা নিয়েই এনসিপি গঠন করেছেন।
নাহিদ বলেন,

“রাজনীতিতে আমরা শুরু থেকেই সামষ্টিক ধারণায় বিশ্বাস করতাম। ব্যক্তি বা নিজেকে নিয়ে ভাবি না। এখন অনেক মানুষের জীবনদান এই আন্দোলনের সঙ্গে জড়িত। তাই দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করেই রাজনীতিতে নেমেছি।”

তবে এই দীর্ঘমেয়াদী চিন্তারও মেয়াদ ঠিক করে নিয়েছেন তিনি।

“১০ বছরের মধ্যে যদি ক্ষমতায় যেতে না পারি, তাহলে আমি আর রাজনীতি করব না। এই সময়ের মধ্যে দলকে প্রতিষ্ঠিত করতে চাই, সরকার গঠন করতে চাই এবং জনগণকে ক্ষমতায়িত করতে চাই,”—বলেছেন এনসিপি আহ্বায়ক।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক যাত্রা শুরু করা এনসিপি অল্প সময়েই উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছেছে বলে দাবি নাহিদের। তাঁর ভাষায়,

“আমরা অনেক দূর এগিয়ে গেছি। অন্য দল যেখানে ১০-১৫ বছরে পৌঁছায়, আমরা সেখানে ইতিমধ্যেই পৌঁছে গেছি। গণঅভ্যুত্থান আমাদের সেই সুযোগটা দিয়েছে। এখন জনগণ আমাদের দায়িত্ব দিয়েছে, বাকিটা আমাদের সততা ও দক্ষতার ওপর নির্ভর করছে।”

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *