আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

রাজশাহী মহানগর যুবদলের মতবিনিময় সভা – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে গণসংযোগ ও নির্বাচনী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোঃ মামুন অর রশিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন

সভায় সভাপতিত্ব করেন মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি, এবং সঞ্চালনা করেন যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি

এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ কামরুজ্জামান মিলন, সালাউদ্দিন বিপ্লব, সোহেল রানা, মাইনূল ইসলাম মিন্টু, ঈষমাইল আলী রাহীসহ নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, যুবদল মহানগর সদস্য আকতার হোসেন অপু, মাসুদুল হক মৃধা মমিন, মুজিবুল হক মিলন, আবদুল কাদের উৎসব, সারওয়ার পারভেজ রকি, নাফিজ ইমতিয়াজ ড্যানী, রবিন উল হাসান জাহিদ, বসির উদ্দিন সনি, মোফাজ্জল হোসেন শুভ, এস এম তৌহিদ দূর্লভ, রবিন হোসেন, শাহিন আকতার শাহিদ, রুবেল শেখ মেরাজসহ যুবদল, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

সভায় নেতৃবৃন্দ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুকে বিপুল ভোটে জয়ী করতে সর্বাত্মক প্রচার-প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *