আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

বাগমারায় এনসিপি প্রার্থী মীর ফারুকের মতবিনিময় – Padmatimes24

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা: রাজশাহীর বাগমারায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমপি প্রার্থী মীর ফারুক হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে ভবানীগঞ্জ বাজারে এনসিপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা এনসিপির সমন্বয়ক আলী মুর্তজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা এনসিপির ভারপ্রাপ্ত সমন্বয়ক সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের এনসিপি সম্ভাব্য প্রার্থী মীর ফারুক হোসেন।

এ ছাড়া বক্তব্য দেন, রাজশাহী জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক নাহিদুল ইসলাম সাজু ও জেলা কমিটির সদস্য ইমরান হাসান। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, উপজেলা এনসিপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও আলামিন রহমান, সদস্য আকাশ, রবিউল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা দেশ ও বাগমারার উন্নয়নের স্বার্থে আসন্ন জাতীয় নির্বাচনে এনসিপির প্রার্থী মীর ফারুক হোসেনকে শাপলা-কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *