আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

চাঁপাইনবাবগঞ্জ স্বেচ্ছাসেবক দলের ৩৯ নেতাকে শোকজ – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে অনুপস্থিত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের ৩৯ নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শাখার এসব নেতার কাছে নোটিশ পাঠানো হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৭ আগস্ট নবাবগঞ্জ ক্লাবে (টাউন ক্লাব) কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে যারা উপস্থিত ছিলেন না, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এর ধারাবাহিকতায় ৩৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য (দফতর) বদিউজ্জামানের স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, পাঁচ দিনের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে জেলা আহ্বায়ক জামিউল হক সোহেল এবং সদস্য সচিব বাবর আলী রুমনের কাছে লিখিত জবাব দিতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কারণ দর্শানোর নোটিশ যাদের কাছে পাঠানো হয়েছে তাদের একজন সদস্য সচিব, বাকিরা সবাই বিভিন্ন শাখার যুগ্ম আহ্বায়ক। তারা হলেন: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী সাজু, আব্দুল কাদের, আলমগীর আলম চিশতী, আলমগীর আলম (এম আলম), মো. আলমগীর, তানভীর হাসান তামিম, ফারুক হোসেন, সোহেল রানা, চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার যুগ্ম আহ্বায়ক শাহীন আক্তার, আওয়াল আলী, আনোয়ারুল শাহ টুলু, মুকুল আলী, আনা আলী, ইকবাল হোসেন শাহীন, আব্দুল্লাহ আল মামুন, হারুন অর রশীদ, শিবগঞ্জ উপজেলার শাখার যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজু, শামসুজ্জোহা বিদ্যুৎ, আজমল হক, রুহুল আমীন, মোহসিন আলী, শিবগঞ্জ পৌর শাখার যুগ্ম আহ্বায়ক রানা আলী নাচোল উপজেলা শাখার সদস্য সচিব আরিফ আলী, যুগ্ম আহ্বায়ক বাবুল আক্তার, আমানুল্লাহ, আব্দুল কাইউম, ওবাইদুর রহমান, আলাউদ্দীন, আব্দুর রহীম, আক্তার হোসেন সেলিম, গোমস্তাপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. শুভ, জিয়াউর রহমান, মোমতাজ আলী, হেলাল উদ্দীন, ভোলাহাট উপজেলার শাখার যুগ্ম আহ্বায়ক মোক্তার আহমেদ, খোদাবক্স, হাসনাত আলী, মোশারফ হোসেন নয়ন, মিরুজ্জামান মিরু।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট দুপুরে জেলা টাউন ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহসভাপতি ও রাজশাহী বিভাগীয় টিমপ্রধান রাসেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং সহ-সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান আবীর।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *