
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর রাজপাড়া থানা যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ভেড়িপাড়া মসজিদে আয়োজন করা এই মাহফিলে এলাকার রাজনৈতিক নেতাকর্মী ও যুব নেতারা উপস্থিত থেকে দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তারেক হোসেন, যুবদল নেতা ইকবাল হোসেন ফিরোজ, রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল, যুবনেতা শিজু ও মামুন সহ রাজপাড়া থানা যুবদলের সকল নেতাকর্মীরা।
মাহফিলে দোয়া পরিচালনা করেন মোঃ মোমিনুল হক, ভেড়িপাড়া জামে মসজিদের ইমাম। তিনি দেশনেত্রীর দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
রাজপাড়া থানা যুবদলের পক্ষ থেকে বলা হয়েছে, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, দেশের কৃষক, শ্রমিক ও সাধারণ জনগণের নেতা। তাঁর দ্রুত সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় এই ধরনের দোয়া মাহফিল নিয়মিতভাবে আয়োজন করা হবে।




