আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

তানোরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও খাবার বিতরণ

সাইদ সাজু, তানোর: রাজশাহীর তানোরে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চাপড়াস্থ্য এতিম কানা (শিশু সদন) মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান।

অনুষ্ঠানে মিজানুর রহমান বলেন, “বেগম জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। জীবনের প্রতিটি সময়ে গণতন্ত্রের জন্য আপোষ করেননি। ফ্যাসিস্ট হাসিনা তার ওপর যে নির্যাতন চালিয়েছে, তার কোনো তুলনা নেই। সেনা কল্যানের বাড়ি থেকে তাঁকে বের করে দেওয়ার সময় দেশের মানুষ এবং বিশ্ব বিবেক কেঁদেছিল। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি। মহান আল্লাহ তায়ালা তাকে সুস্থতা দান করুন।” দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান।

এর পাশাপাশি মঙ্গলবার বিকেলে তানোর উপজেলা বিএনপি কার্যালয়ে ওলামা দলের আয়োজনে পৃথকভাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপি আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, সাবেক মেয়র মিজানুর রহমান মিজানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা, কর্মী ও সমর্থকরা।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *