আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

চারঘাটে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে চারঘাট উপজেলা কলেজ শিক্ষক সমিতির আয়োজনে চারঘাট এমএ হাদ্বী কলেজের হলরুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, হাদ্বী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রোকুনুজ্জামান প্রমুখ।

দোয়া মাহফিলে আবু সাঈদ চাঁদ আবেগে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা বাংলার মানুষের হৃদয়ের স্পন্দন। তিনি আমাদের মা, অভিভাবক। আল্লাহর কাছে প্রার্থনা করি, বেগম জিয়াকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।”

অনুষ্ঠানে সকল অংশগ্রহণকারীরা দেশনেত্রীর সুস্থতা কামনা করে দোয়া ও প্রার্থনায় অংশগ্রহণ করেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *