আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

সিরাজগঞ্জের চৌহালীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজান বাজার চত্ত্বরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে স্থানীয় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম খান আলীম।

এসময় চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহিদ হোসেন মোল্লার সভাপতিত্বে জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভুঁইয়া, বিএনপি নেতা ক্বারী ময়নুল ইসলাম, এ্যাড. হামিদুল ইসলাম দুলাল, প্রমুখ বক্তব্য রাখেন।

পরে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে, দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করা হয়। বিএনপি নেতা কর্মী সহ অগনিত মুসল্লীরা অংশ গ্রহন করেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *