আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে দুপুরে ব্রিফ – Padmatimes24

বিএনপি চেয়ারপারসনস বেগম খালেদা জিয়া: পুরোনো ছবি।

: রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তিনি হাসপাতালে প্রবেশ করেন এবং খালেদা জিয়ার সাম্প্রতিক পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের সামনে ব্রিফ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

এদিকে সকাল থেকেই এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। দুপুরের দিকে এই ভিড় আরো বাড়তে থাকে। কুমিল্লা থেকে আসা এক কর্মী মাহিদুল ইসলাম বলেন, “নেত্রীর জন্য মন খারাপ হচ্ছিল, তাই দেখতে ঢাকায় চলে এসেছি। সুস্থ হয়ে উঠবেন-এটাই আমাদের দোয়া।”

গত জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে চার মাস চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন।
গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর থেকে তিনি চিকিৎসাধীন রয়েছেন। গত রোববার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *