আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

চৌহালীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থল ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে তেঘুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম খান আলীম।

এসময় স্থানীয় বিএনপির নেতা হাজী এমদাদুল হোসেনের সভাপতিত্বে জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন, চৌহালী উপজেলার বিএনপির সাবেক সভাপতি জাহিদ হোসেন মোল্লা, বিএনপি নেতা হাজী জহুরুল ইসলাম, ছানোয়ার হোসেন ব্যাপারী, আইয়ুব আলী মেম্বর, জাকির হোসেন ব্যাপারী, জাহাঙ্গীর মির্জা, হজরত আলী মোল্লা, প্রমুখ, বক্তব্য রাখেন।

পরে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে, দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করা হয়। বিএনপি নেতা কর্মী সহ অগনিত মুসল্লীরা অংশ গ্রহন করেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *