আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

পুঠিয়ায় জামায়াতের নির্বাচনী কমিটির কর্মশালা – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর জামায়াত অফিসে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন কমিটির উদ্যেগে এক উপজেলা নির্বাচনী কমিটির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ১০ টার দিকে কর্মশালায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজু ইসলাম।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চল টিম সদস্য মোঃ রেজউর রহমান। কর্মশালায় দারস প্রদান করেন পুঠিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা শহীদুল ইসলাম ।

উক্ত কর্মশালায় আরও বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, গ্রামে গ্রামে, পাড়া- মহল্লায় প্রত্যেকটি ভোটারের কাছে আমাদের যেতে হবে। তাদের কাছে আমাদের ইসলামের আদর্শ ও আগামীতে রাষ্ট্র পরিচালনার মহান দায়িত্ব পেলে কিভাবে মানুষের সেবার মাধ্যমে তাদের সমস্যা দূর করতে পারি এ ব্যাপারে তাদেরকে অবগত করতে হবে। আশা করা যায় এবার মানুষ আমাদেরকে ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মহান দায়িত্বভার প্রদান করবেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আহমদ উল্লাহ, পুঠিয়া উপজেলা আমীর আলহাজ্ব মাওলানা মনজুর রহমান, দুর্গাপুর উপজেলা আমীর সাইফুল ইসলামসহ পুঠিয়া দুর্গাপুর উপজেলার নির্বাচনী কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *