
নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত, রাষ্ট্র কাঠামো মেরামত রুপরেখার ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করা হয়েছে।
সোমবার (১৮আগষ্ট) বিকাল ৫ টার দিকে বেলপুকুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এই লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিক।
এ সময় পুঠিয়া উপজেলার বেলপুকুর বাজার, জয়পুর বাজার, জামিরা হাট, ডিসির মোড়সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগসহ পথসভা করেন তিনি। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা আবু বকর সিদ্দিক বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, সদস্য মোস্তাক আহমেদ, সদস্য মাজেদুর হক, বিএনপি নেতা গোলাম আজম , ইউনুস আলি, ছাত্রনেতা জুয়েল, জনি প্রমুখ।




